বৃহস্পতিবার, এপ্রিল ০৪, ২০১৯

সুরের মূর্ছনায় আন্দোলন করছেন কবি মুজাহিদ - বুলবুল

সুরের মূর্ছনায় আন্দোলন করছেন কবি মুজাহিদ - বুলবুল

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলঃ মৌলভীবাজার জেলার সন্তান তিনি। দীর্ঘ দশ বছর ছিলেন লন্ডনে৷ সেখানে চ্যানেল আই ইউরোপের একটি ইসলামী অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

তার শৈশবের বেড়ে উঠা উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ফুলতলী র. এর বাড়িতে। সেখানে তিনি মাদরাসায় পড়তেন। পাশাপাশি গজল গাইতেন। সেই গাওয়া থেকেই প্রতিভা হয়ে উঠেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।

সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা, বিজয় দিবস, ভাষা আন্দোলনের উপর গেয়েছেন গুরুত্বপূর্ণ কিছু গজল। যা তিনি নিজেই লেখেন।

আবার সামাজিক বৈষম্য দূরীকরণেও তার লেখনি ও গাওয়ায় ভিন্নতা পাওয়া যায়। তিনি সমাজের নানা অসঙ্গতি নিয়েও লেখেন। যা এখন তাকে একজন সময়ের সাহসী প্রতিকৃত বানিয়েছে।

এজন্য বাংলাদেশে এই মুহুর্তে তিনি একজন ব্যক্তি যিনি ইসলামী সংস্কৃতি দ্বারা সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন।

এছাড়াও রয়েছে তার নিজেস্ব একটি ইউটিউব চ্যানেল ও রিসালাহ নামে একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন।
তার সুরের মূর্ছনায় অভিভূত বহু তরুণ।

এছাড়াও ভূমিকা রাখছেন জঙ্গিবাদ নিরসনে। তিনি তার গজলের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Live Cricket