মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

মাসব্যাপী দাওয়াতী কর্মসূচি হিসেবে ফেঞ্চুগঞ্জে উপজেলা তালামীযের ৫ম দিনের সফর


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন শাখাসমূহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ম দিনে ১৫ অক্টোবর মঙ্গলবার  ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্বশীলদের সাথে   দাওয়াতী সফর করেন উপজেলা সভাপতি হাফিজ হোসাইন আহমদ ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ তালামীযের সভাপতি এহসানুল করিম রাহি।
 ৪ নং উত্তর কুশিয়ারা  ইউনিয়নের চান্দপুর হযরত শাহজালাল লতিফিয়া  হাফিজিয়া ও ইবতেদায়ী মাদরাসা, দনারাম নয়াবাজার আঞ্চলিক শাখার কর্মীদের সাথে এবং বিয়ালীবাজার মোহাম্মদীয়া হাফিজিয়া মাদরাসায়  সফর করা হয়।

সফরসঙ্গী হিসাবে সাথে  ছিলেন  ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক  হাফিজ রেজাউল করিম, সাংগঠনিক  সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী,প্রচার  সম্পাদক হাফিজ আব্দুল্লাহ আল মাওছুফ,৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি জুবেদ আহমদ,সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ  মাজেদ আহমদ জুনেদ,রাসেল আহমদ প্রমূখ।

 সফরকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংগঠনের পরিচিতি বিলি ও সদস্য ফরম পূরণ করানো হয়।

Live Cricket