শুক্রবার, মার্চ ০১, ২০১৯

ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী জনসভাঃ

ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী জনসভাঃ


মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলঃ আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হারুনুর রশীদ এর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিয়ালীবাজারস্ত তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আল ইসলাহ কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ছরওয়ারে জাহান, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ আজির উদ্দিন পাশা, রেদ্বওয়ান আহমদ চৌধুরী,সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি তরিকুল ইসলাম তোফা,  সিলেট পশ্চিম জেলা তালামীযের  সভাপতি মুহাম্মদ জাহেদুর রহমান, শাবিপ্রবি সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান মহসিন, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী,  সিলেট পূর্ব জেলা সহ-সাংগঠনিক সম্পাদক শাহ হুসাইন মুহাম্মদ বাবু, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান সাদি।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিশিষ্ট মুরব্বী, সমর্থক, আল ইসলাহ ও তালামীযের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণির জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা হারুনুর রশীদ বলেন, আমি জনগণের সেবা করার সুযোগ চাই, আমি জনগণের আমানত রক্ষা করব ইনশাল্লাহ। এছাড়াও তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন ও অগ্রযাত্রার কথা বলেন। তিনি বলেন, জনতার রায় আমার দিকে আসলে অবশ্যই আমি জনগণের আমানত রক্ষা করব। এতে আমি জীবন দিতেও প্রস্তুত রয়েছি।

Live Cricket