মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল::আমিন উদ্দিন ওরফে ডাক্তর ভাই। তিনি আর কেউ নন ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা গ্রামের ডাক্তর নামে পরিচিত বাউল শিল্পী আমিন উদ্দিন।
তার মূল বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঘরগাও গ্রামে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর তার প্রথম স্ত্রী মারা যাবার পরে তিনি সন্যাসী হয়ে পাড়ি জমান ফেঞ্চুগঞ্জে। তিনি এখানে ৩২ বছর আগে এসেছিলেন। প্রায় সময় তিনি তার মধুর কন্ঠের গান দিয়ে এলাকার মানুষকে আনন্দ দিতেন। যেখানেই মাইকে খেলাধুলা হত সেখানেই তাকে ডাকা হত গান গাওয়ার জন্য।
তিনি জানান, দেশ স্বাধীন হবার পর তার নিজেস্ব প্রচেষ্টার মাধ্যমে একটি বাউল দল খুলেছিলেন। যার মাধ্যমে তারা বাউল গান গাইতেন। এখন আর সেই দলের সদস্যরা বেচে নেই।
তিন বছর পূর্বে তার দ্বিতীয় বিবি মারা যান। যাকে নিয়ে দীর্ঘ দিন তিনি বসবাস করেছেন তাকে হারিয়ে আরও উদাসীন হয়ে পড়েন তিনি।
কিন্তু দুঃখের বিষয় হলো তার কোন ঘর বা বাড়ি নেই৷ তিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসার বারান্দায় কাপড় বিছিয়ে ঘুমান। আর মসজিদে ইফতার করেন।
অসহায় এই মানুষটির সাথে কথা বললে তিনি জানান, এই এলাকায় অনেক বৃত্তবান মানুষ রয়েছেন কেউ যদি আমাকে তার বাড়িতে খাবার ও থাকার ব্যবস্থা করে দিতেন তবে জীবনের শেষ সময়টা সেখানেই কাটাতে পারতাম।
তার পরিবার সম্পর্কে তিনি জানান, তার প্রথম স্ত্রীর একটি সন্তান ছিল, বর্তমানে সেই সন্তানের ঘরে নাতি নাতনিও রয়েছে। কিন্তু সেই ছেলেটি কখনোই তার খোঁজ খবর নেয় নি।
এমন সন্যাসী মানুষ এমন এক জীবন। কোন ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। শুধু থাকার জন্য একটা ঘর চাই ডাক্তার ওরফে আমিন উদ্দিন।

