বুধবার, ফেব্রুয়ারি ২০, ২০১৯

শানে মদিনা ইসলামী সাংস্কৃতিক পরিষদ বৃহত্তর হেতিমগঞ্জের উদ্দ্যোগে ৪র্থ কুরআন তিলাওয়াত ও ইসলামী গজল সন্ধ্যা আগামীকাল ২১ শে ফেব্রুয়ারী।


মোহাম্মদ সোবেল:: বৃহত্তর হেতিমগঞ্জের একমাত্র ইসলামিক সাংস্কৃতিক সংগঠন শানে মদিনা ইসলামী সাংস্কৃতিক পরিষদ এর উদ্দোগ্যে ৪র্থ কুরআন তিলাওয়াত ও ইসলামী গজল সন্ধ্যা ২১ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় হেতিমগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে অনুষ্টিত হবে।
পবিত্র কুরআনুল কারীম হতে তিলাওয়াত করবেন ক্বারী আব্দুর রহমান চৌধুরী নোমান, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসলাহ্ এর ক্বিরাত পরিচালক গাজী মুবিন আহমদ মাহিন।
ইসলামী সংগীত পরিবেশন করবেন ইসলামী সঙ্গীত জগতের উজ্জল নক্ষত্র, আন্তর্জাতিক নাত খাঁ গীতিকার ও সুরকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জননন্দিত শিল্পী আহমদ আব্দুল্লাহ, সবুজকুঁড়ি সিলেটের পরিচালক সুলতান আহমদ,  নির্বাহী পরিচালক মামুনুর রশীদ, রিসলাহ্ এর নির্বাহী পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল,  সহকারী-নির্বাহী পরিচালক মাহমুদ আব্দুল কাদির,মৌলভীবাজারের জনপ্রিয় সংগীত শিল্পী সুহেল আহমদ খান, রেদুওয়ান  মাহমুদ চৌধুরী_জকিগঞ্জ।
এছাড়া ও  ইসলামী  সংগীত নিয়ে থাকছে রিসলাহ্ এর শিশুশিল্পীরা এবং সবুজকুঁড়ির কিশোর শিল্পীরা।
অনুষ্টানটির পরিচালনায়য় থাকবেন সিলেটের শ্রেষ্ট জনপ্রিয় উপস্থাপক ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসলাহ্ এর সহকারী পরিচালক  হাফিজ  ফরহাদ আহমদ।


Live Cricket