শনিবার, জুন ০১, ২০১৯

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ নুরপুর শাখার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত



ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা  :: আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রঃ) এর প্রতিষ্টিত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ নুরপুর শাখার সমাপনী ও বিদায়ী সংবর্ধনা অদ্য ২৬ রামাদ্বান ( ১ লা জুন) শনিবার অনুষ্ঠিত হয়েছে। শাখাকেন্দ্র নাজিম এম জি জাকারিয়া চৌধুরী ও প্রধান ক্বারী হযরত মাওঃ সালাহউদ্দিন  সাহেবের সভাপতিত্বে এবং ক্বারী ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী জমির আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন, হাফিজ ক্বারী নজরুল ইসলাম, মাওঃ হাসান আহমদ, ক্বারী আলমাছ উদ্দিন,  ক্বারী আব্দুল খালিক, বৃহত্তর নুরপুর তালামীযের সাধারণ সম্পাদক মুহম্মাদ সোবেল, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন  তালামীযের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ দারুল ক্বিরাতের শতাধিক শিক্ষার্থী।


Live Cricket