রবিবার, ডিসেম্বর ২৫, ২০১৬

খোলা আকাশের নীচে রোহিঙ্গা নারীর সন্তান প্রসব!

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় আশ্রয় নেয়া এক রোহিঙ্গা নারী খোলা আকাশের নীচে সন্তান প্রসব করেছেন। এ ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রোববার ভোররাত থেকে রঙ্গিখালী, নাটমোরাপাড়া, জালিয়াপাড়া, হ্নীলা পূর্ব ফুলের ডেইল, হোয়াব্রাং সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী প্রায় সাতশ' রোহিঙ্গা উপজেলার হ্নীলা বাস স্টেশনের উত্তর পার্শ্বের খোলা মাঠে বসতি গড়ার চেষ্টা করে। খবর পেয়ে সকাল ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি'র হ্নীলা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বিশেষ টহল দল, হ্নীলা ইউপি সচিব হাকিম উদ্দিন পাহাড়ী গ্রাম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রশাসনের তৎপরতা দেখে কৌশলে রোহিঙ্গা পুরুষেরা পালিয়ে গেলেও নারী-শিশুরা থেকে যায়। বিজিবি জওয়ানেরা ৩৫৬ জন নারী-শিশুকে জড়ো করে স্বদেশ ফেরতের সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় জড়ো করা রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের বুড়া সিকদারপাড়ার আবুল আলমের স্ত্রী খুরশিদার প্রসব বেদনা শুরু হয়। তাকে দ্রুত পার্শ্ববর্তী হোছন আহমদের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে গেলে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। পরে বিজিবি জওয়ানেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রসূতিকে উন্নত চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে প্রেরণ করে। সন্ধ্যা ৭টার দিকে বিজিবি এসব অবৈধ বসতি উচ্ছেদ করে এবং জড়ো করা রোহিঙ্গা নারী-শিশুদের স্বদেশ প্রেরণ করে বলে জানা গেছে। এদিকে অনুপ্রবেশকারী পয়েন্টসমূহে চিহ্নিত দালাল চক্রের সদস্যরা অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাদের ঘরে বন্দি করে রেখে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠেছে। এরপর মাঝপথে এলাকার অপর দালাল চক্রের সদস্যরা এসব রোহিঙ্গাদের মালামাল হাতিয়ে নেয়ার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে ভুক্তভোগীরা জানায়।

হেরে গেল বাংলাদেশ


আলোচিত সংলাপ: হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা স্বাগতিকদের কাছে ৭৭ রানে হেরে গেছে। সোমবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চে টস জিতে স্বাগতিকরা ৭ উইকেটে ৩৪১ রান করে। জবাবে বাংলাদেশ ৩১ বল হাতে রেখে ৯ উইকেটে ২৬৪ রান করে। চোট পেয়ে ৪২ রানে মুশফিকুর রহিম মাঠ ছাড়েন। পরে আর তিনি খেলতে পারেননি।
অবশ্য কিউইদের রানের পাহাড়ে চাপা পড়ে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ৪৮ রানে হারিয়ে বসে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। ওপেনার ইমরুল কায়েস দলীয় ৩৪ রানে টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। তিনি দুই চার এক ছক্কায় ২১ বলে ১৬ রান করেন। এরপর ১২তম ওভারে জেমস নিশামের দ্বিতীয় বলে উইকেট উপহার দেন সৌম্য সরকার। উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ তুলে দেয়ার আগে ৮ বল মোকাবেলায় এক রান করে ব্যর্থতার ধারাবাহিকতা রক্ষা করেন তিনি। দুই বল পরে মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সফরকারীরা বিপদে পড়ে। একপ্রান্ত আগলে রাখা তামিম ইকবাল ফিরে যান দলীয় ৮১ রানে। স্যাটনারের হাতে ক্যাচ দিয়ে নিশামের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে তিনি ৫ চারে করেন ৩৮ রান। এরপর দলীয় ১৪৪ রানে ফার্গুসনের বলে টিম সাউদির হাতে ধরা পড়েন সাকিব। ৫৪ বলে তিনি ৫ চার ও ২ ছক্কায় করেন ৫৯ রান। ফার্গুসনের বলেই দলীয় ১৬৭ রানে বোল্টের তালুবন্দি হয়ে ফিরে যান সাব্বির রহমান ১৬ রান করে। এর আগে সোমবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চে টস জিতে স্বাগতিকরা ৭ উইকেটে ৩৪১ রান করে। দলের পক্ষে ওপেনার টম ল্যাথাম ১৩৭ রান করেন। টাইগারদের পক্ষে সাকিব ৩টি এবং মোস্তাফিজ ও তাসকিন দুটি করে উইকেট পান।

৭৩৫ কুকুরের ‘বাবা’ যে প্রকৌশলী!


৭৩৫ কুকুরের ‘বাবা’ যে প্রকৌশলী!
কুকুরের জন্য গড়ে তোলা খামারবাড়িতে রাকেশ শুক্লা। কুকুরের জন্য গড়ে তোলা খামারবাড়িতে রাকেশ শুক্লা। রাকেশ শুক্লা পেশায় সফটওয়্যার প্রকৌশলী। তিনি ভারতের দিল্লি, যুক্তরাষ্ট্রে কাজ করে থিতু হয়েছেন নিজের দেশের কর্ণাটকের বেঙ্গালুরুতে। তবে পেশাগত জীবনের কারণে তিনি খবরের শিরোনাম হননি। খবরে এসেছেন ৭৩৫ কুকুরের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলে। বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুর কাছে সাড়ে তিন একরের একটি খামারবাড়ি বানিয়েছেন রাকেশ শুক্লা। ওই বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলে দেখা মেলে বিভিন্ন জাতের কুকুরের। এখানে দেশি, বিদেশি, আহত, অঙ্গহানি হওয়া কুকুর আছে ৭৩৫টি। এই প্রকৌশলী পরম মমতায় এদের দেখভাল করেন। নিজেকে পরিচয় দেন এদের ‘বাবা’ হিসেবে আর সে হিসেবে এরা তাঁর সন্তান। কুকুরের প্রতি ভালোবাসা কীভাবে তৈরি হলো-সে গল্প করতে গিয়ে রাকেশ বলেন, জীবন মানে সচ্ছল জীবনযাপন করা, দামি গাড়ি কেনা ও জিনিস কেনা না; জীবন মানে আরও অনেক কিছু। বিষয়টা তিনি বুঝতে পারেন ২০০৯ সালের জুনে যখন কাব্য নামের একটি কুকুর তাঁর ও তাঁর স্ত্রীর জীবনে আসে। কুকুরটি তাদের সঙ্গে দুষ্টুমিতে মেতে মন জয় করে নেয়। কুকুরের জন্য রাকেশ দম্পতির অন্য রকমের ভালোবাসা তৈরি হয়। কাব্যের পর তাঁরা আরেকটি কুকুর রাস্তা থেকে এনে লাকি নাম দিয়ে পোষতে থাকেন। এভাবে করে কখনো কিনে, কখনো রাস্তা থেকে কুড়িয়ে, আবার কখনো উপহার পেয়ে কুকুরের সংখ্যা বাড়তে থাকে। তখন তাঁরা কুকুরের জন্য আলাদা খামার বাড়ি করেন। সেই খামার বাড়ির ৭৩৫টি কুকুরের দেখভালের জন্য আছেন ১০ জন কর্মী। সব মিলিয়ে এই খামারের পেছনে প্রতিদিন তাঁর খরচ হয় ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। কুকুরপ্রীতির জন্য কম ভোগান্তি পোহাতে হয়নি রাকেশ শুক্লাকে। প্রতিবেশীরা এত বেশি কুকুর পোষার জন্য তাঁর নামে থানায় অভিযোগ করেছে। প্রাণী অধিকার কর্মীরা ওই খামারে আসলে কী হয়, তা দেখার সুযোগ দাবি করেন। আবার কেউ কেউ চিরদিনের মতো তাঁর খামারটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে দমে যাওয়ার পাত্র তিনি নন। বললেন, ‘জীবনে কুকুরের সঙ্গে সন্ধি করেছি। এ বন্ধন ছিন্ন হওয়ার নয়।’

সানি লিওনের ইচ্ছে


সানি লিওনের ইচ্ছে
বলিউড অভিনেত্রী সানি লিওন। ‘জিসম-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। ইতোমধ্যে বলিপাড়ায় নিজের বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় অভিনয় করেছেন সানি। এতে একটি আইটেম গানে নেচেছেন তিনি। তার অনেক দিনের ইচ্ছে ছিল শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার। এবার সানি জানালেন, যদি তার বায়োপিক নির্মিত হয় তবে বিদ্যা বালান যেন তার চরিত্রে অভিনয় করেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সানি লিওনের বায়োপিক নির্মিত হলে তার চরিত্রে অভিনয়ের জন্য বিদ্যা বালানকেই তার প্রথম পছন্দ। কপিল শর্মার এক শোয়ে এই ইচ্ছের কথা জানান সানি।

মোস্তাফিজের কাঁধেই সিদ্ধান্ত নেওয়ার ভার


মোস্তাফিজের কাঁধেই সিদ্ধান্ত নেওয়ার ভার
মোস্তাফিজকে কাল এই ভঙ্গিতে দেখা যাবে? ফাইল ছবি। মোস্তাফিজকে কাল এই ভঙ্গিতে দেখা যাবে? ফাইল ছবি। মোস্তাফিজুর রহমান কি কাল খেলবেন? এই মুহূর্তে প্রশ্নটা কোটি টাকার। কাঁধের চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স আশা জাগিয়েছে। এত দিন পর মাঠে ফিরে ৭ ওভার বল করে ২ উইকেট! সুস্থ না হলে এমন বল কেউ করে? হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলা নিয়ে যেটুকু সংশয়, সেটা আসলে তাঁর বোলিংয়ের কারণে নয়। সমস্যা ফিল্ডিংয়ে। মাঠে থাকলে বোলিং করা ছাড়াও যেকোনো সময় বলের পেছনে ছুটতে হতে পারে মোস্তাফিজকে। থ্রো করতে হতে পারে দূর থেকে। সমস্যা সেখানেই। জোরে থ্রো করায় এখনো স্বচ্ছন্দ নন মোস্তাফিজ। বল করার জন্য যেটুকুই ফিট হয়েছেন, ও রকম এক-দুটি থ্রোতে নষ্ট হয়ে যেতে পারে সব। বোলিংয়ে ছন্দ ফিরে পেলেও মোস্তাফিজের খেলায় কিছুটা ঝুঁকি তাই থেকেই যায়। হ্যাগলি ওভালে আজকের অনুশীলনে একটা অংশই ছিল মোস্তাফিজকে থ্রোয়িংয়ে অভ্যস্ত করে তোলা। থোয়ের সমস্যাটুকু ছাড়া ফিজিও-ও তাঁকে খেলার মতো ফিট ঘোষণা করেছেন। টিম ম্যানেজমেন্টও খুব করে চাইছে সিরিজের শুরু থেকে মোস্তাফিজকে একাদশে রাখতে। কিন্তু ওই ঝুঁকির কারণে কেউ শেষ কথা বলার ঝুঁকিও কেউ নিচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার তুলে দেওয়া হয়েছে মোস্তাফিজের কাঁধে। অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথায়ও পাওয়া গেল সেই সুর, ‘সবকিছু নির্ভর করছে ওর ওপর। দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা ওকেই নিতে হবে। মোস্তাফিজের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আজকেও সে বোলিং করেছে, কিছু ফিল্ডিং করেছে। আরেকবার রিভিউ করতে হবে। তার ওপরই সব নির্ভর করছে।’ মোস্তাফিজ কোনো চাপ মাথায় নিয়ে খেলুক, সেটা অবশ্য চান না অধিনায়ক, ‌‘ফিজিওর দিক থেকে ফিজিও নিশ্চিত। বাকিটা মোস্তাফিজের ওপর নির্ভর করছে। ও যদি মনে করে পারবে, তাহলে খেলবে। অবশ্যই আমরা চাইব না সে চাপ নিয়ে খেলুক। তাকে কোনো রকম চাপ দেওয়াও হবে না। ও নিজে চাইলেই কেবল খেলবে। কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই সে লুকাবে না।’ কোচ চন্ডিকা হাথুরুসিংহেও শতভাগ ফিট মোস্তাফিজকেই দলে চান, ‘আমার মতে ফিজ এই মুহূর্তে ৮০ ভাগ ফিট। তবে এখনো এক দিন বাকি। ওর খেলার ভালো সম্ভাবনা আছে। তবে এই মুহর্তে বলতে পারছি না যে খেলার জন্য শতভাগ প্রস্তুত সে। কাল সকালে দেখে সিদ্ধান্ত নেব।’ এরপরই যোগ করেছেন, ‘আমি সবাইকে শতভাগ ফিট চাই। ওরা জাতীয় দলের হয়ে খেলছে। আমরা একজনের দল নই। সবাইকে শতভাগ ফিট থাকতে হবে। সকালে যদি সে (মোস্তাফিজ) মনে করে শতভাগ ফিট আছে, তাহলে খেলবে।’ যে কাঁধের চোটে খেলা থেকে এত দিনের বিচ্ছেদ, সে কাঁধেই এত বড় সিদ্ধান্ত নেওয়ার ভার! মোস্তাফিজ কি খেলবেন? টিম হোটেল রেইজেস লাটিমারের লবিতে স্বয়ং মোস্তাফিজকেই করা হলো প্রশ্নটা। কি উত্তর দিয়েছেন তিনি শুনবেন? ‌‘আমি নিজেও এখনও ঠিকমতো জানি না।’

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপিতে নানান সুর: কাদের


নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপিতে নানান সুর: কাদের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনকালে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: আবু তাহের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনকালে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: আবু তাহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, নির্বাচনে তাঁদের আংশিক বিজয় হয়েছে। বিএনপির অপর নেতা নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত চায়। দলটিতে ঐক্য নেই। তাই তাঁরা নানান সুরে কথা বলছেন। আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবারে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশেও এটা সর্বজনস্বীকৃত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচনে তাঁদের আংশিক বিজয় হয়েছে। বিএনপির অপর নেতা এ নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। এতে বোঝা যায়, বিএনপিতে ঐক্য নেই। তাই তাঁরা নানান সুরে কথা বলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তাই নেতারা এক সুরে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে আছে। এ ব্যাপারে কোনোরূপ শিথিলতা নেই। আত্মঘাতী হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বার্লিন, আমেরিকা, ফ্রান্সে এ ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তানে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা শক্ত হাতে মোকাবিলা করে প্রশংসিত হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।’ ফতেহপুর রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের এ কাজ দুই বছরে কাজ শেষ করার কথা। বারবার সময় বাড়ানো হলেও তারা কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। চার বছর চার মাসে ৫১ শতাংশ কাজ সম্পন্ন করেছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কুমিল্লায় রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জের কাজ একই ধরনের ধীরগতিতে করছে। কুমিল্লায় ওভারপাসের একাংশে কাজ হলেও আরেক অংশে কাজ হয়নি। সেখানে কাজ হয়েছে ৭৮ শতাংশ। ইলিয়টগঞ্জের কাজটি দেড় বছরে সম্পন্ন করার কথা থাকলেও ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ওবায়দুল কাদের বলেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নেবে কম মূল্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে তারা কোনো কাজই সম্পন্ন করতে পারে না। এ ছাড়া তারা ময়মনসিংহ, কক্সবাজার, টেকনাফে কাজেও সমস্যা করেছে। এ কারণে তাদের ফেনী রেলওয়ে ওভারপাস ও কুমিল্লার রেলওয়ে ওভারপাসের কাজ বাতিল করে অবশিষ্ট কাজের জন্য সেনাবাহিনীর প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা করেন, সেনাবাহিনী কাজটি যথাসময়ে সম্পন্ন করতে পারবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী জুনায়েদ আহমদ, সেনাবাহিনীর প্রকল্প প্রকৌশলী মেজর মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিভাগের অন্যান্য সংবাদ যাত্রীর কোমর থেকে সোনার ৩০টি বার উদ্ধার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সোনার ৩০টি বার আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম মহিউদ্দিন ৫২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ২ ৫২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ২ কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার আত্মঘাতী নারী ‘জঙ্গি’ আত্মঘাতী নারী ‘জঙ্গি’ জঙ্গিবিরোধী অভিযান চলাকালে গতকাল শনিবার সকালে রাজধানীর আশকোনায় ‘সূর্য ভিলা’ নামের বাড়ির নিচতলা থেকে দুই নারী বিএনপির কাজ ভালো কাজকে বিতর্কিত করা: নাসিম বিএনপির কাজ ভালো কাজকে বিতর্কিত করা: নাসিম দেশের সব ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ ‘জঙ্গি’ নারীর ময়নাতদন্ত সম্পন্ন ‘জঙ্গি’ নারীর ময়নাতদন্ত সম্পন্ন রাজধানীর আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানে আত্মঘাতী ওই ‘জঙ্গি’ নারীর ময়নাতদন্ত শেষ হয়েছে। বোমা বিস্ফোরণেই তাঁর পাঠকের মন্তব্য (৪) আন্দালিবআন্দালিব একবার বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সন্দেহজনক। আবার বলে আংশিক জয়, কখনো বলছে দল থেকে তদন্ত করা হবে ইত্যাদি স্ববিরোধি কথা বলে বিএনপি নিজেকে আরো হাস্যকর তুলেছে। রিদওয়ান বিবেকরিদওয়ান বিবেক একটা নির্বাচন নিয়েই এতো সন্তুষ্টি প্রকাশের মাধ্যমে অনুধাবন করা যায় বিগত সাড়ে ছয় হাজার নির্বাচনে কি পরিমাণ ভয়াবহ অনিয়ম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নানান সুর !! তারমানে হারমনিউম ছাড়াই সা রে গা মা পা ধা নি সা বাজছে । বিএনপিতো নির্বাচন প্রত্যাখ্যান করেনি বা বাতিলের দাবীও করেনি। কালকে দেখলাম আবার নাসিম সাহেব বললেন বিএনপি নাকি ঠিক প্রার্থী দেয় নাই। বিএনপিকে নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন?

সিলেট-১ আসনে নির্বাচন করতে চান মিসবাহ


এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এক সময়ের লড়াকু ছাত্রনেতা। সিলেটে বিভ্ন্নি আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলো তাঁর সরব উপস্থিতি। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এবার তিনি জাতীয় সংসদে গিয়ে সিলেটের কথা তোলে ধরতে চান। আর সে লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। শুক্রবার ২য় কাউন্সিলর কামরান কাপ দ্বৈত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি এই ঘোষণা দেন। পরে দৈনিকসিলেটডটকমের সাথে আলাপকালে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দীর্ঘ দিন সিলেটের মাটি ও মানুষের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি অনেক জেল কেটেছি এবার পুণ্যভূমি সিলেটের জন্য জাতীয় সংসদে গিয়ে কথা বলতে চাই। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি বিশিষ্ট অর্থনীতিবিদ ড.একে আবদুল মোমেন সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোচনা রয়েছে। ড. মোমেন এ ব্যপারে স্পষ্ট কেনো ঘোষণা না দিলেও ইতোমধ্যে সিলেটে তাঁর একটা স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলতে সক্ষম হয়েছেন। তবে শেষ পর্যন্ত কে সিলেট-১ থেকে দলীয় মনোনয়ন পাবেন সেটা নির্ভর করছে কেন্দ্রীয় আওয়ামীলীগ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।

Live Cricket