ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: বাংলাদেশের অধ্যাত্মিক রাজধানী সিলেটের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রাঃ) এর ইসালে সাওয়াব মাহফিল ১৪ অক্টোবর সোমবার মানিককোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার হলে অনুষ্ঠিত হয়।
৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব এমরান উদ্দীন এর সভাপতিত্বে ও মাদরাসার সহ-সুপার মাওলানা হারুনুর রশীদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা বালাউটি (রঃ) এর সু্যোগ্য সাহেবজাদা মাওলানা মাহবুবুর রহমান বালাউটি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা আব্দুশ শাকুর,মাদরাসা কমিটির সদস্য তাজুল ইসলাম হিরু,সাবেক সদস্য কামাল উদ্দীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ হোসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী, সহ অফিস সম্পাদক আখতার হোসেন,ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ তালামীযের সভাপতি এহসানুল করিম রাহি, ভেলকোনা লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলাম,মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলাহ'র সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আহাদ, মাদরাসার সাবেক ছাত্র ও ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সদস্য হাফিজ নাঈম আহমদ।
উল্লেখ্য বালাউটি (রঃ) ৩ অক্টোবর ইন্তেকাল করেন


