শনিবার, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

গরীব মানুষের সেবা করার মাঝেই প্রশান্তি খুঁজে পাই অবেহেলিত বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই

গরীব মানুষের সেবা করার মাঝেই প্রশান্তি খুঁজে পাই অবেহেলিত  বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই।
-------ছাত্রনেতা আব্দুল খালিক রুহিল শাহ----------
মাঠের লড়াইয়ের অপেক্ষায় মাওলানা হারুনুর রশীদঃ

ফেঞ্চুগঞ্জঃ প্রায় দশ বছর পর অনুষ্ঠিত হবে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে র তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ই মার্চ।  

এবারই প্রথম ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দিয়েছে সিলেটের প্রভাবশালী ও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গণ সংগঠন আনজুমানে আল ইসলাহ।  

আল ইসলাহ থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ। তিনি উপজেলার শিক্ষক সমিতিরও সাধারণ সম্পাদক। তার বহুদিক প্রতিভার ফলে উপজেলার প্রত্যন্ত এলাকায় তার বেশ জনপ্রিয়তা। তাই তাকে হিসাবের খাতায় প্রথমেই স্থান দিচ্ছে অন্যান্য সংগঠন। 

এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না (বর্তমান) উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন। আবার ইসলামি দলগুলোর মধ্যে একমাত্র আনজুমানে আল ইসলাহ ছাড়া অন্য কোন দল চেয়ারম্যান পদপ্রার্থী দেয় নি। তাই সেখানে অন্য ইসলামি দলগুলোর সমর্থন আল ইসলাহ প্রার্থীর দিকেই বলে ধারণা করা যাচ্ছে।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতমধ্যে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে মাওলানা হারুনুর রশীদ। তাই তিনি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন "আমি মাঠের লড়াইয়ের অপেক্ষায় রয়েছি, মাঠে নামার পর ইনশাল্লাহ জনগণের সাড়া পাব- এমনকি আমি জনগণের আশা আখাংকার কথা শুনতে চাই, বিজয়ী হতে পারলে তা পূরনের জন্য চেষ্টা করব "।

Live Cricket