ফেঞ্চুগঞ্জ :: ভোলায় মহানবী (সঃ) কে নিয়ে ফেসবুক ও মেসেঞ্জারে হিন্দু যুবকের কটুক্তির প্রতিবাদে মুসলিম জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও পুলিশের গুলিতে মুসল্লিদের হত্যার ঘটনার প্রতিবাদে আজ ২১ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা আয়োজন করেছে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। উক্ত মিছিলে দলে দলে
যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা তালামীযের সভাপতি হাঃ হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।







