বুধবার, ডিসেম্বর ২৮, ২০১৬

কামরান-শফিকের কৃতজ্ঞতা


সিলেট জেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বশেষে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট লুৎফুর রহমানকে আনারস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করায় জেলা পরিষদের সম্মানিত ভোটারবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন এডভোকেট লুৎফুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সদস্য সচিব, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধূরী। নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে দলের সর্বস্থরের নেতাকর্মী ও সমর্থকদের সরব অংশগ্রহণ করায় দলের প্রত্যেক নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা। একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন সংশ্লিস্ট কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Live Cricket