আলোচিত সংলাপ: হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা স্বাগতিকদের কাছে ৭৭ রানে হেরে গেছে।
সোমবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চে টস জিতে স্বাগতিকরা ৭ উইকেটে ৩৪১ রান করে। জবাবে বাংলাদেশ ৩১ বল হাতে রেখে ৯ উইকেটে ২৬৪ রান করে। চোট পেয়ে ৪২ রানে মুশফিকুর রহিম মাঠ ছাড়েন। পরে আর তিনি খেলতে পারেননি।

অবশ্য কিউইদের রানের পাহাড়ে চাপা পড়ে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ৪৮ রানে হারিয়ে বসে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। ওপেনার ইমরুল কায়েস দলীয় ৩৪ রানে টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। তিনি দুই চার এক ছক্কায় ২১ বলে ১৬ রান করেন।
এরপর ১২তম ওভারে জেমস নিশামের দ্বিতীয় বলে উইকেট উপহার দেন সৌম্য সরকার। উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ তুলে দেয়ার আগে ৮ বল মোকাবেলায় এক রান করে ব্যর্থতার ধারাবাহিকতা রক্ষা করেন তিনি। দুই বল পরে মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সফরকারীরা বিপদে পড়ে।
একপ্রান্ত আগলে রাখা তামিম ইকবাল ফিরে যান দলীয় ৮১ রানে। স্যাটনারের হাতে ক্যাচ দিয়ে নিশামের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে তিনি ৫ চারে করেন ৩৮ রান। এরপর দলীয় ১৪৪ রানে ফার্গুসনের বলে টিম সাউদির হাতে ধরা পড়েন সাকিব। ৫৪ বলে তিনি ৫ চার ও ২ ছক্কায় করেন ৫৯ রান।
ফার্গুসনের বলেই দলীয় ১৬৭ রানে বোল্টের তালুবন্দি হয়ে ফিরে যান সাব্বির রহমান ১৬ রান করে।
এর আগে সোমবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চে টস জিতে স্বাগতিকরা ৭ উইকেটে ৩৪১ রান করে। দলের পক্ষে ওপেনার টম ল্যাথাম ১৩৭ রান করেন। টাইগারদের পক্ষে সাকিব ৩টি এবং মোস্তাফিজ ও তাসকিন দুটি করে উইকেট পান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন